, || - ||

নাঙ্গলকোটে নন-এমপিও শিক্ষকরা পেলো প্রধানমন্ত্রীর প্রনোদনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত করোনাকালীন সময়ে বিপর্যস্ত ও চরম কষ্টে থাকা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নন-এমপিও শিক্ষকদের মাঝে মঙ্গলবার দুপুরে প্রণোদনার নগদ  অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন- এমপিও ভুক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মাঝে উপজেলা হলরুম মিলনায়তনে এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।
প্রণোদনার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন।
নাঙ্গলকোট উপজেলার বেসরকারি ১০টি শিক্ষা  প্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষক ৫ হাজার টাকা করে ও ৬ জন কর্মচারিকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।
Please follow and like us: