ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দিন তালুকদার মিন্টুর মোটর সাইকেল প্রতীকের প্রচারণা কালে হামলার ঘটনা ঘটছে। শনিবার দুপুরে উপজেলার বটতলী বাজার এলাকায় অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের নেতৃত্বে স্থানীয় গোলাম মাওলা, জুয়েল, জামাল ও জসিম সহ শতাধিক লোক ধারালো অস্ত্রশস্ত্র, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেন প্রার্থী মঈন উদ্দিন তালুকদার মিন্টু। হামলাকারীরা ২টি মোটর সাইকেল ভাংচুর করে ও একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল হক তালুকদার ও শিশিরসহ মোটরসাইকেল প্রতীকের চার নেতাকর্মী আহত হন। এ সময় মঈন উদ্দিন তালুকদার মিন্টু তার নেতাকর্মীদের প্রাণ বাঁচাতে নাঙ্গলকোট থানা পুলিশের সহযোগীতা চাইলে থানা পুলিশের উপ পরিদর্শক সাধন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও ছিনিয়ে নেয়া মোটর সাইকেল উদ্ধার করে।
চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা মঈন উদ্দিন তালুকদার মিন্টু বলেন, প্রচারণা চালাতে আমরা বটতলী বাজার এলাকায় গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমার প্রতি পক্ষ চেয়ারম্যান প্রার্থী জলিল মেম্বারের নেতৃত্বে আমার উপর হামলা চালিয়ে আমার ৪ নেতাকর্মীকে আহত করে, ২টি মোটর সাইকেল ভাংচুর করে এবং ১টি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে থানা পুলিশ এসে মোটর সাইকেলটি উদ্ধার করে। এর আগেও আমার প্রতিপক্ষ আব্দুল জলিল আমার উপর কয়েক দপা হামলা করে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছি। আমার উপর এ হামলার বিচার বটতলী ইউনিয়নবাসীর কাছে দিলাম, আশা করি এলাকাবাসী আগামী ২৯তারিখ ব্যালটের মাধ্যমে এ হামলার জবাব দিবে।
, || - ||
নাঙ্গলকোটে নির্বাচনী প্রচারণাকালে প্রার্থীর গাড়ী বহরে হামলা, মোটরসাইকেল ভাংচুর, আহত-৪
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: