, || - ||

নাঙ্গলকোটে পিঠা উৎসব

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বসন্ত সমীরণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের তৈরি পিঠা নিয়ে এ উৎস পালন করা হয়। অনুষ্ঠান শেষে সেরা পিঠা প্রস্তুতকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন আহম্মেদ প্রমুখ।
উৎসবের স্টল গুলোতে গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা বসে। পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, ভাপা, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, জামাইপিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠা।

Please follow and like us: