, || - ||

নাঙ্গলকোটে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর বাড়ীর পুকুর থেকে নাছিমা বেগম নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মৃগী রোগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে দাবী করেন স্বামী উপজেলার আইটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিক্সা চালক রফিকুল ইসলাম। নাছিমা বেগম উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের এয়াছিনের মেয়ে। রবিবার সকালে পুলিশ খবর পেয়ে নাঙ্গলকোট থানায় লাশ নিয়ে আসে।
জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের এয়াছিনের মেয়ে নাছিমা বেগমকে গত ৬ বছর পূর্বে বিয়ে হয় একই উপজেলার আইটপাড়া গ্রামের সিএনজি চালক রফিকুল ইসলামের সাথে। বিয়ের এক বছর পর থেকে নাছিমা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতো। রবিবার সকালে নাছিমা পুকুর ঘাটে স্বামীর জামা কাপড় পরিস্কার করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে বাড়ীর লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক এসআই আনোয়ার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে আসি। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please follow and like us: