, || - ||

নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

বারী উদ্দিন আহমেদ বাবর।।
কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীফলিয়া মুন্সি বাড়ীতে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমি আক্তার (২২)। সে ওই গ্রামের দুবাই প্রবাসী সোহেল হোসেন সোহাগের স্ত্রী এবং উপজেলার মেরকট গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তবে তার কোন সন্তানাদি ছিল না বলে জানিয়েছে পরিবার। গতকাল  রোববার দুপুর ১২টায় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার ময়রাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সুমির শশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।

নিহতের পিতা খোরশেদ আলম বলেন, প্রায় ২ বছর পূর্বে পারিবারিকভাবে শ্রীফলিয়া গ্রামের মাঈন উদ্দিনের ছেলে সোহাগের সাথে সুমির বিয়ে হয়। বিয়ের পর আমার কাছ থেকে এক লক্ষ টাকা যৌতুক নিয়ে দুবাই যায় সোহাগ। এরপর থেকে সে আরো ৪ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দিত এবং এনিয়ে আমার মেয়েকে ফোনে গালমন্দ করতো। তাছাড়া সোহাগের মা আমার মেয়েকে মারধর করতো। তারা আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, দুই পরিবারে যৌতুক নিয়ে যে বিরোধ ছিল আমরা উভয় পক্ষের লোকজন নিয়ে বসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এখন কিভাবে সুমি মারা গেল আমরা জানিনা।

একই কথা বলেছেন ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য নুরুল ইসলাম।

জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এনেছি। ময়নাতদন্তেনর পর তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে তার শরীরে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us: