শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে প্রাণিসম্পদ সেবা সাপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপতালের আয়োজনে বৃহস্পতিবার দিন ব্যাপী নাঙ্গলকোট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আশ্রাফুজ্জামান।
উপসহকারী লাইফ স্টোর কর্মকর্তা ছালেহ আহম্মেদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, খামারীদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর কবির চৌধুরী সোহেল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাণী সম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ।

Please follow and like us: