বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে যুব সমাবেশ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ যুব ঋণের চেক বিতরণ করেন।

Please follow and like us: