, || - ||

নাঙ্গলকোটে বটতলী প্রবাসী ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন প্রবাসী ফোরামের আয়োজনে প্রবাসী ও দেশী সকল মানবতাবাদী ব্যক্তিদের যৌথ উদ্যোগে কোভিড-১৯ উপলক্ষে বটতলী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও কর্মহীন ১হাজার ১শ পরিবারের মাঝে গতকাল রবিবার বটতলী বাজারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল হোসেন চেয়ারম্যান, বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন মেম্বার, কাশিপুর নেছারিয়া বালিকা মাদ্রাসা সুপার শরীফ বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বি এস সি, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবুল খায়ের বিএসসি, মামুনুর রশিদ মেম্বার, সাবেক ছাত্র নেতা এ জি রহমান গোলাপ প্রমুখ।
ইতালি প্রবাসী শাহ আমানত উল্ল্যাহ রাজুর পরিকল্পনায় ঈদ উপহার সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন, আবু ইউছুফ মেম্বার, শাহজাহান সাজু, হারুন সোহাগ, আশ্রাফুল আলম, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম লিটন, রাসেল ভুঁইয়া, এনাম ভুঁইয়া।

Please follow and like us: