বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মো:আব্দুর রহিম বাবলু,কুমিক প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপি বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস গতকাল শনিবার পালিত হয়েছে। উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিক, ৭টি ইউনিয়ন এফ ডাব্লিউ সি, ৪টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে বিপি পরীক্ষা, ঔষুধ, চিকিৎসা, পরামর্শ প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ আবু নাছের, মাহবুবুল আলম প্রমুখ। উল্লেখ্য গত ১৭মে থেকে আগামী ২৩মে পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us: