বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে ব্যতিক্রম আয়োজনে বিএনপির নির্বাচনী প্রচারনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট ও পৌরসভার আয়োজনে উপজেলা বিএনপির অর্থসম্পাদক আমেরিকা প্রবাসী মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের অংশ গ্রহণে নির্বাচনী প্রচারণার প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুঁর ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শোয়েব খন্দকার, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদার, অর্থ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

Please follow and like us: