, || - ||

নাঙ্গলকোটে ভাইয়ের হাতে ভাই জখম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটের কৈয়া গ্রামে ভাইয়ের হাতে ভাই রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মৃত মৌলভী হাসমত উল্লাহর ছেলে আবুল কাশেমের (৭০) দখলীয় জায়গা থেকে তার ভাই শেকায়েত উল্লাহ জোর পূর্বক বাঁশ কাটাতে গেলে তিনি বাধা প্রদান করেন।

এসময় শেকায়েত উল্লাহ বাচ্চু ও তার ছেলে সাইফুল্লাহ সাগর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে আবুল কাশেমকে গুরুতর আহত করে। আহত আবুল কাশেমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please follow and like us: