নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট বাজার সংলগ্ন হরিপুর রেললাইনের পাশে সাধনের বাড়ীতে গতকাল সোমবার বাংলা মদের কারখানায় ফের অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
নাঙ্গলকোট থানার এসআই মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় মদের কারখানায় অভিযান পরিচালনা করে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দিয়ে তিন লিটার দেশীয় মদ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত বছরের ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি মোঃ মামুন অর রশিদ পিপিএমের নেতৃত্বে সাধনের বাড়িতে বাংলা মদের কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলা মদ ধ্বংস করা হয়। ওইসময় পুলিশ চার মাদক কারবারীকে আটক করে। পরে আবার মাদক কারবারিরা ভেঙ্গে দেওয়া মদের কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে।
, || - ||
নাঙ্গলকোটে মদের কারখানায় পুলিশের অভিযান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: