, || - ||

নাঙ্গলকোটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মশালা পরিকল্পনা প্রণয়নে কর্মশালা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, উপজেলা আ’লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌরমেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ওসি তদন্ত কানন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা ছাদেকুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

Please follow and like us: