, || - ||

নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোট (কুমিল্লা)উপজেলা সংবাদদাতা-
কুমিল্লার নাঙ্গলকোটে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা
পরিবারের সদস্যদের সংবর্ধা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান
সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক
সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস
চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক
মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক আবুল খায়ের আবু। বক্তব্য
রাখেন মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান মজুমদার, আবদুর রাজ্জাক, সফিকুর
রহমান প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ
মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। তাছাড়া উপজেলা
প্রশাসন দিবসটি উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,
কুচ্ধসঢ়;কাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ বিষয়ক
প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী
পালন করেছে। এদিকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান,
সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন
করেছে।

Please follow and like us: