, || - ||

নাঙ্গলকোটে ম্যাক মেগামল এর বিক্রিয় কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
কুমিল্লার নাঙ্গলকোটে ম্যাক মেগামল লিমিটেড এর বিক্রয় কার্যক্রম শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। এসময় ফিতা কেটে ম্যাক মেগামল এর বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি আপিল বোর্ড এর সাবেক সচিব আবু তালেব, ম্যাক মেগামল কতৃপক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন  নাঙ্গলকোট চবিয়ান নেতৃবৃন্দ। শুক্রবার নাঙ্গলকোটের চবিয়ানদের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় লাকসাম রোডের ম্যাকসিটি ভবনে অবস্থিত ম্যাক মেগামল পরিদর্শনে আসেন সংগঠনটির নেতৃবৃন্দ । এসময় ম্যাক মেগামল কতৃপক্ষ তাঁদেরকে ফুলেল শুভেচছা জানান।
ম্যাক মেগামল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট চবিয়ান আহবায়ক আবুল বাশার, কুমিল্লা শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাক্তন শিক্ষক অধ্যাপক আবু জাফর, এডভোকেট শরিফ উদ্দিন খন্দকার, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক নজির আহমেদ মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ডক্টর শাহাদাৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ম্যাক মেগামল লিমিটেড চেয়ারম্যান বশিরুজ্জামান খান, ম্যানেজিং ডিরেক্টর আমির হোসেন মজুমদার মাসুদ, ম্যাক সিটি ভবন মালিক এ কে এম আশরাফুল আলম উজ্জ্বল, এ কে এম শাহরিয়ার নাদিম, ম্যাক মেগামল লিমিটেড  ডিরেক্টর এডমিন আবু তৈয়ব মজুমদার, ডিরেক্টর সাহাব উদ্দিন মজুমদার, বাপ্পি মজুমদার ইউনুস, কামরুজ্জামান, নাছির উদ্দিন কিরন, শেয়ার হোল্ডার খোরশেদ আলম, অনিক আহমেদ ভূঁইয়া লিটন প্রমুখ।
Please follow and like us: