, || - ||

নাঙ্গলকোটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদল নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওায়াত হোসেন শাহিন, যুবদল নেতা প্রভাষক মোশারফ হোসেন, নাছির উদ্দিন, আব্দুস সাত্তার, কবির খান, হানিফ রানা, নূর গোলশাহ ছাত্রদল নেতা আব্দুল মমিন, সাদ্দাম হোসেন, আমির হামজা মুন্না, নাজমুল হাছান, রবিন, আল আমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা যুবদল নেতৃবৃন্দ।

Please follow and like us: