কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী ও থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর মত বিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকালে উপজেলা যুবদলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুল মমিন, কাজী ফয়সাল, শিহাব খন্দকার, এডভোকেট অহিদ, আলমগীর হোসেন মোল্লা, পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, বেলাল মজুমদার, সুবুজ, নূর আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুজ্জামান, আলী হোসেন টিপু প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা যুবদল নেতৃবৃন্দ একে অপরের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
নাঙ্গলকোটে যুবদল নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: