বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে রফিকুজ্জামান খানের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল ও সাড়ে ৩শ’ পরিবারে উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

‎কুমিল্লার নাঙ্গলকোটের খান পরিবারের কৃতি সন্তান মরহুম রফিকুজ্জামান খানের আত্মার মাগফিরাত কামনায় ইফতার মাহফিল ও সাড়ে ৩শ’ পরিবারে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক প্রাঙ্গণে অসহায় দরিদ্র বয়স্ক পুরুষ-মহিলাদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও ইফতারের জন্য রান্নাকরা খাবার বিতরণ শেষে এ ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। পরে একই দিন নাঙ্গলকোট খানাবাড়ি জামে মসজিদে কুরআন খানি, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বশিরুজ্জামান খান।

‎বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আহসানুজ্জামান, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমেদ, নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও হাসপাতাল উপ ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর জাকির, ম্যানেজার মাহবুব আলম সিজার, আব্দুল হান্নান, খান বাড়ি জামে মসজিদ ইমাম হাফেজ নূর মোহাম্মদ।

‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু, আফসারুল উলুম কামিল মাদ্রাসা সভাপতি জিয়া বিপ্লব প্রমুখ।

‎বিতরণ অনুষ্ঠান শুরুতে ও ইফতার মাহফিলে মরহুম রফিকুজ্জামান খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দিন।

Please follow and like us: