শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে রহমানিয়া বায়তুন নুর জামে মসজিদ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

জামাল উদ্দিন স্বপন:- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের সাহেদাপুর গ্রামে রহমানিয়া বায়তুন নুর জামে মসজিদ নামে মুসলিম উম্মাহদের জন্য একটি মসজিদ শুভ উদ্বোধন হয়। ১৮ মে শুক্রবার পবিত্র রমজানুর মোবারকের প্রথম দিন ও জুমাআর নামাজের মধ্য দিয়ে মসজিদের নামাজ পড়ানো শুরু হয়। নামাজ পূর্ব মূহূর্তে আলোচনা করেন, মাওলানা আবুল হাশেম আমদুয়ারী, সাবেক সেনাবাহিনী সদস্য সফিকুর রহমান শফিক, ডক্টর দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাস্টার আবদুল করিম, নাঙ্গলকোট পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল কাইয়ুম, জাকির হোসেন মেম্বার, হাজী মোতালেব হোসেন, প্রফেসর নজরুল ইসলাম, নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আমিন, ইসলামী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহাম্মদ, হাফেজ কারী তারেক জামিল, সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, হেলাল উদ্দিন তসলিম, খালেদ হাসান মাসুদ, আজিম উল্যাহ হানিফসহ গ্রামের মুসল্লীবৃন্দ। জুমুআর নামাজের ইমামতি করেন নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল হাশেম আমদুয়ারী। নামাজ পড়ানোর পূর্বে ও আলোচনা মূহূর্তে তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। আল্লাহপাক রাব্বুল আলামীন এটি রক্ষা করবেন। তবে মসজিদ নির্মাণ করা সহজ, এটিকে রক্ষা করার দায়িত্ব সকল মুসলিমদের। নিয়মিত ইবাদত বন্দেগী করতে হবে মসজিদে এসে। বাড়িকে কেউ মসজিদ বানাবেন না। বাড়িতে পড়বেন শুধু মহিলারা। মসজিদে পড়বেন ও বেশি বেশি সওয়াবের নেকের মালিক হবেন।’
নামাজ শেষে দোয়াও মিলাদ অনুষ্ঠিত হয় এবং মসজিদ সংলগ্ন মরহুম আবদুর রহমান দরবেশ ও মরহুমা রবিয়তের নেছার কবর জেয়ারত করা হয়। উল্লেখ্য যে, ২০০৪ সালের ফেব্রুয়ারির ৩ তারিখে ৮ শতক জায়গার উপর এতিম খানা প্রতিষ্ঠিত হয়। তারই ধারবাহিকতায় ২০১৮ সালের ১৮ মে শুক্রবার ৭২ শতক জায়গার উপর এতিমখানাসহ মসজিদের যাত্রা শুরু হয়। বর্তমানে এতিমখানায় ১৮জন এতিম রয়েছে। তবে এতিমখানা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত হলেও কোনরুপ সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তারা।

Please follow and like us: