, || - ||

নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মাহিনী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়ার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম মজুমদার। বক্তব্য রাখেন রায়কোট উত্তর আওয়ামীলীগ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ছেরাজুল হক মিয়াজী, আসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক ছেরাজুল হক, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম হাজারী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন ভূট্রু, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক নজির আহম্মদ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক দুদু মিয়া, মহিলা বিষয়ক ছালেহা আক্তার পলি। উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সম্পাদক আবদুল হালিম মোল্লা, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, প্রচার এয়াছিন মজুমদার, সদস্য আবদুর রহিম, বাহার হাজারী, মাস্টার খোরশেদ আলম প্রমুখ।

Please follow and like us: