, || - ||

নাঙ্গলকোটে শতাধিক জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত শতাধিক জেলের মাঝে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই ও আয়রণ মেশিন’সহ ১০ প্রকারের সেলাই সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, জেলা মৎস কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবুল খায়ের আবু, উপজেলা মৎস কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা দেওয়ান নাজমুল হুদা, সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম, অফিস সহকারী নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ শাতাধিক জেলের মাঝে সেলাই ও আয়রণ মেশিন’সহ ১০ প্রকারের সেলাই কাজে সহযোগী সামগ্রী বিতরণ করেন।

Please follow and like us: