করোনা মহামারিতে সহোযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী টিম ‘সংশপ্তক’ এর পৌরসভা টিম প্রধান সাইফুল ইসলাম সপ্নীলের প্রত্যক্ষ অংশগ্রহনে কর্মসূচি অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধি ও জীবাণুনাশক স্প্রে প্রদান করা হয় নাঙ্গলকোট পরো বাজার, রেলস্টেশন ব্যাংক, মসজিদ, এটিএম বুথ ও সরকারি অফিস সমূহে।
এসময় সাথে ছিলেন নুর ইসলাম রুদ্র- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাফায়েত হোসেন সোহরব- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মো: আব্দুর রহিম- নোয়াখালী সরকারি কলেজ, জাহিদুল ইসলাম জুয়েল- ঢাকা বিশ্ববিদ্যালয় , আরিফুর রহমান মজুমদার-ঢাকা কলেজ, মো: ইস্রাফিল-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রমুখ।
টিম প্রধান সাইফুল ইসলাম বলেন- আপনারা জানেন লগডাউনে সবকিছু বন্ধ থাকার ফলে দিনে এনে দিনে খাওয়া, দিনমজুর মানুষগুলোর এখন কোন কাজ নেই। তাই আর কয়েকদিন পরই তারা খাদ্য সংকটে পড়বে। আমরা ‘সংশপ্তক’ টিম এই গরীব খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।
এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনারা আপনাদের সাধ্যমত সবাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সাহায্যগুলো আমরা অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে চাই।