, || - ||

নাঙ্গলকোটে সরকারি ত্রাণের ট্রাক পুকুরে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

চট্রগ্রাম থেকে লাকসামগামী সরকারি ত্রাণবাহী ট্রাক (বি আর টি এ নং-চট্রমেট্রো-১১-৬১৪৮) কুমিল্লার নাঙ্গলকোটের লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট স্টিল ব্রীজ সংলগ্ন ভুঁইয়া পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় ট্রাকের চালক মিরাজ (৫০) আহত হয়। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নাঙ্গলকোটের পরিকোট স্টীল ব্রীজ সংলগ্ন ভুঁইয়া পুকুরে মৎস্য খামারীরা মাছ চাষ করায় পুকুরের পাড় ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যায়। এছাড়া সড়কটির ওই স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় মালবাহী ট্রাক, ট্রাকটর ও যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাসসহ ছোট-বড় যানবাহনকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে সড়কটির পূর্বপাশেও মাছের খামার করায় সড়কটি ভেঙ্গে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে।

Please follow and like us: