বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোটে হেফাজতে ইসলামের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
হেফাজতে ইসলাম বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে গত  ২৬শে মার্চ শুক্রবার বায়তুল মোকাররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াতে নিরীহ ছাত্র ও তৌহিদী জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়ে নিহত ও আহত করার প্রতিবাদে আজ২৯শে মার্চ সোমবার  সকাল ১০টায় লোটাস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি অলিউল্লাহ, নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা লোকমান আহমেদ, সহ-সভাপতি মাওলানা সোলায়মান মীর, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, মাওলানা মাসুদ উদ্দিন, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ প্রমূখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন আমরা বর্তমান সরকারের বিরোধী নই । আমরা বিরোধিতা করেছি ভারত সরকার মোদির বিরুদ্ধে। তার তত্ত্বাবধানে কোরআনের ২৬ টি আয়াত পরিবর্তনের রিট করেছে এবং কাশ্মীরের মুসলমানদের রক্তে কাশ্মীরকে লাল করেছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু যারা নিরীহ ছাত্র ও তৌহিদি জনতার উপর হামলা করেছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
Please follow and like us: