, || - ||

নাঙ্গলকোট ইমাম সমিতি সভাপতি মাওলানা ছাদেকুর রহমানের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ইমাম সমিতির সভাপতি, বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমান আর নেই। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে তিনি রাজধানীর মিরপুর মেডিহোম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমান উপজেলার জোড্ডা ইউনিয়নের ধুড়িয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি-নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

Please follow and like us: