নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফখরুল কবির জহির এর মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে চিওড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার ইলিয়াছ ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলা আ’লীগ সদস্য ব্যবসায়ী ছায়েদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফখরুল কবির জহির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেন্ডার সোলায়মান, ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, আবু তাহের, থানা যুবলীগ যুগ্ন সম্পাদক শাহিন, সহিদ বি.এস.সি, মমিনুল হক টুটুল, মুসলিমুর রহমান, সাবেক মেম্বার ধন মিয়া, ক্বারী জয়নাল, মাষ্টার মঈন উদ্দিন, ডাক্তার কামরুল হাছান, হাছান মজুমদার, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াছ হোসেন সজিব সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা চিওড়া গ্রামের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম জহিরকে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য সমর্থন জানান।
, || - ||
নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফখরুল কবির জহির এর নির্বাচনী মতবিনিময় সভা:
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: