কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু রবিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেন।
মজিবুর রহমান মিন্টু বলেন, আমি মেয়র নির্বাচিত হলে নাঙ্গলকোট পৌর মার্কেট নির্মাণ, পৌর পার্ক, পৌর কর সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করা হবে। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট ও পুল কালর্ভাটের টেকসই উন্নয়নের মাধ্যম একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মজিবুল হক, শাহজাহান মজুমদার, পৌর আ’লীগ নেতা ছালে আহম্মেদ, ৩নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মো: আবু, পৌর যুবগীগ নেতা জাহাঙ্গীর আলম, আলী আকবর, শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগ সহসভাপতি মামুনুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, পৌর ছাত্রলীগ নেতা জয়, শাওন, মুরাদ প্রমুখ।
, || - ||
নাঙ্গলকোট উপজেলা আ’লীগ নেতার মেয়র পদে প্রার্থীতা ঘোষণা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: