, || - ||

নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফের গণসংযোগ ও মত বিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র পদ প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফের উদ্যোগে পৌরসভার নাঙ্গলকোট গ্রামে শনিবার রাতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আ’লীগ নেতা মাস্টার আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলম মজুমদার, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক অহিদুর রহমান মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার বেগম, আ’লীগ নেতা শাহজাহান, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সদস্য সচিব ইলিয়াস মিয়া শাহিন, যুবলীগ নেতা আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগ সদস্য রহমত উল্লাহ রাহাত প্রমুখ। এর আগে বিকেলে পৌর সভার ৬নং ওয়ার্ডে অধ্যক্ষ আবু ইসুফের পক্ষে গণসংযোগ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।

Please follow and like us: