, || - ||

নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বারী উদ্দিন আহমেদ বাবর:- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের নিজ আবেদনের প্রেক্ষিতে তার উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশু নের্তৃত্বে ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ। গত ৪ মার্চ দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোট উপজেলা সদরে সোনালী ব্যাংকের পাশে মোল্লার হোটেলে দুপুরে খাওয়ার সময় পেছন থেকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপানো হয় তাকে। এতে তার মাথায়, বুকের দুই পাশে এবং পিঠে আঘাত লাগে। এ ঘটনার পর এ হামলাকে পাল্টা হামলা হিসেবে বিবেচনা করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনকে একইদিন বিকেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।

সূত্র আরো জানায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতির মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। এরই সূত্র ধরে ৪ মার্চ দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর হামলা চালানো হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন মিশুর উপর হামলা চালানো হয়েছিল। সে সময় পুলিশ জানিয়েছিল, স্থানীয় নাঙ্গলকোট ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মাসুম ও সহ সভাপতি মিশুর মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। তবে মিশুর অভিযোগ ছিল উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন এ হামলায় ইন্ধন দিয়েছিল। এরআগে ১৮ ফেব্রুয়ারি বিকালের এ ঘটনার আগে দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের আবদুল্লা হোটেল-২ এর সামনে জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আনেয়ার হোসেন মিশু ও তার কয়েকজন সহকর্মী মিলে দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা করে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল  (২১) কে গুরুতরভাবে আহত করে। পরে রুবেলের লোকজন মিশুর উপর হামলা করে। এসব ঘটনার ধারাবাহিকতায় হামলা পাল্টা হামলা হিসেবে বিবেচনা করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনকে ৪ মার্চ বিকেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন জানান, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক আমার উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। আমাকে আবারও ছাত্রলীগের কল্যানে নিয়োজিত করার সুযোগ দেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগসহ সকল শুভাকাঙ্খীদের কৃতজ্ঞা ও সহযোগিতা কামনা করে সকলের কাছে দোয়া চাই।

Please follow and like us: