নাঙ্গলকোট উপজেলা জমিয়াতুল মোদারেছীনের উদ্যেগে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের বিদায় সংবর্ধনা বুধবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতুল মোদারেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, মৌকরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: রফিকুল ইসলাম, কাশিপুর মাদ্রাসার সুপার শরীফ মো: বেলাল হোসেন, মন্তলী মাদ্রাসা অধ্যক্ষ মাও: সামছুউদ্দিন, অধ্যক্ষ মাও: কলিমউল্যাহ, অধ্যক্ষ মাও: মনিরুজ্জামান, অধ্যক্ষ মাও: নুরনবী, অধ্যক্ষ মাও: শাহজাহান, অধ্যক্ষ মাও: আ ন ম খলিল, সুপার মাও: আবু বক্কর, সুপার মাও: নুরনবী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহীকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
Please follow and like us: