, || - ||

নাঙ্গলকোট কেন্দ্রীয়  সমবায় সমিতির নির্বাচন ২৯ অক্টোবর, ৭০ শতাংশ ভোটার জানে  না কবে নির্বাচন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিললার নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ইউসিসিএলিঃ) বিআরডিবির আওতাভুক্ত ব্যবস্থাপনা কমিটির  নির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলার ২৫০ টি কৃষক সমবায় সমিতি থাকলেও এ নির্বাচনে ভোটার হয়েছে মাত্র ৮৪টি সমিতি। নাংগলকোট  উপজেলা  পল্লী উন্নয়ন অফিসার সৈয়দ ইয়াসিন আরাফাত  ৭০শতাংশ ভোটার কে না জানিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি গ্রহণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা ইউসিসিএলিঃ এর  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও চারিজানিয়া কৃষক সমবায় সমিতির  সভাপতি মোহাম্মদ আবুল কাশেম গাফুরি  ২৯ অক্টোবর  অবৈধভাবে নির্বাচনে তারিখ ঘোষণা করায়, নির্বাচন স্থগিত বা পুনঃ তফসীলের দাবিতে গত  ৮ অক্টোবর,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম  ভূঁইয়া,  উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা  সমবায় অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। উপজেলার  সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি গত ১২ অক্টোবর জেলা সমবায় অফিসার, ও উপ-পরিচালক বিআরডিবিকে কুমিল্লা লিখিত অভিযোগ করেন।
স্থানীয়ও অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার চারি জানিয়া কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম গাফুরী ২৯  অক্টোবর নির্বাচনের ব্যাপারে  কিছুই জানেন না।  ইউসিসি এ লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে  গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মনোনয়ন পএ বিতরণের তারিখ ছিল। মনোনয়ন পএ দাখিলের শেষ তারিখ ছিল৪ ও ৫ অক্টোবর।  সভাপতি পদ সহ ৮ টি পদে  নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩ টি পরিচালক পদে কোন আবেদন জমা পড়ে নি।   ভোটাররা না জানার কারণে পথগুলা শূন্য রয়েছে।   চারি জানিয়া কৃষক সমবায় সমিতির  সভাপতি  জানান তিনি ৮ অক্টোবর  সামাজিক যোগাযোগ  মাধ্যমে বিষয়টি জানতে পারেন।   উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ৭০ শতাংশ  সমিতিকে অবগত না করে গোপনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। চারিজানিয়া কৃষক সমবায়  সমিতির সভাপতিকে নির্বাচনের ব্যাপারে কোন চিঠি বা মোবাইল ফোনে খবর জানানো হয়নি। এই বিষয়ে সঠিক তদন্তপূর্বক পুনরায়  নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন আরাফাত বলেন, আমি নির্বাচনের ব্যাপারে  সকল সমিতিকে চিঠি দিয়েছি, এবং পত্রিকা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছি। এরপর আমার আর কিছু করার নাই। উপজেলা সমবায় অফিসার মোঃ কামাল উদ্দিন বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সব জানেন।
Please follow and like us: