শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোট জামান‘স কিন্ডার গার্টেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাঙ্গলকোপ প্রতিনিধিঃ-  নাঙ্গলকোটে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাঃ জামান‘স কিন্ডার গার্টেনের উদ্যোগে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র একেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জালাল আহমদে, সাবেক কমিশনার ইউছুফ আলী। উপস্থিত ছিলেন-ব্যাংকার সেলিম জাহাঙ্গীর, জিয়াউল হক, মাষ্টার আলহাজ্ব ছাদেক হোসেন, মাষ্টার জাকের হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us: