কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ও পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) জোড্ডা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি নির্বাচিত করা হয়েছে আবদুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন নাছির উদ্দিন মানিককে।
জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে আবদুর রহিম মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে সাহাব উদ্দিন মেম্বারকে।
উল্লেখ্য, ইউনিয়ন কমিটিতে ত্যাগী নেতাদেরকে নির্বাচিত করায় কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল আফসারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জাতীয় দৈনিক পরিবর্তন সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহাদাৎ হোসেন জাবেদ ও তৃণমূলের নেতাকর্মীরা।