, || - ||

নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কুমিল্লার নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি স্টার কোম্পানি মার্কেটে রবিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, ইউপি চেয়ারম্যান আবু তাহের, অহিদুর রহমান, আবুল ওহাব, তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাছান রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

Please follow and like us: