কুমিল্লার নাঙ্গলকোট রওশন-রফিক একাডেমীর উদ্যোগে হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ও মডেল মহিলা কলেজের জিপিএ-৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা। মঙ্গলবার হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রওশন-রফিক একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
একাডেমীর নির্বাহী সচিব আবু জাফরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভ‚মি আশ্রাফুল হক, রওশন-রফিক একাডেমীর সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট পৌর ফোরাম ঢাকার সভাপতি ও জামান্স কিøনিক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামান খাঁন, মিসেস দেলোয়ারা বেগম, কামরুনাহার, নাহিদ ফারহানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রধান করেন অতিথি বৃন্দ।
Please follow and like us: