বৃহস্পতিবার , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোট প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারের ঈদ পুণর্মিলনী বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল।

নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, প্রচার সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস,  প্রেসক্লাব সদস্য  দৈনিক নিরপেক্ষ পত্রিকা প্রতিনিধি প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, দৈনিক বনিক বার্তা প্রতিনিধি শিহাব উদ্দিন খন্দকার, দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজু, সমকাল প্রতিনিধি সাইফুল ইসলাম, দিনকাল প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, যুগান্তর প্রতিনিধি মহিবুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক জবাবদিহি প্রতিনিধি নাঈম উদ্দিন-সহ সদস্য বৃন্দ।

অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা প্রয়াত অধ্যক্ষ এ.এস.এম সায়েম মাহবুব মজুমদার ও সভাপতি এ.এফ.এম শোয়ায়েবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us: