, || - ||

নাঙ্গলকোট বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণী সভা সোমবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট সামছুল আলম মজুমদার মোহনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ সালাহউদ্দিন স্বপন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখা ম্যানেজার (অপারেশন) হায়াতুন্নবী মজুমদার ফরিদ, সহকারী অধ্যাপক খন্দকার মুশফিকুর হক, ছিদ্দিকুর রহমান, সামছুল হক, বিষ্ণু বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার নাজমুল হাসান রোমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

 

Please follow and like us: