বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

কুমিল্লার নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
স্কুল প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, পৌর মেয়র আব্দুল মালেক, স্কুল পরিচালনা কমিটির সদস্য তৌহিদুর রহমান মজুমদার, আবুল কাশেম, শাহ আলম, হুমায়ুন কবির, নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us: