কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক চেয়ারম্যান পদপ্রার্থী ই¯্রাফিল হাজারী শুক্রবার বিকালে শান্তির বাজার, মাহিনী বাজার, শরিফপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে শরিফপুর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি ভোটারদের উদ্দ্যেশে দিক-নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।
চেয়ারম্যান প্রার্থী ই¯্রাফিল হাজারীর গণসংযোগ বলেন, আমি একটা দল করি দীর্ঘ দিন থেকে রাজনীতির মাঠে আছি। আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি আগামী ২৯ তারিখ চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। আমি এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।
Please follow and like us: