, || - ||

‎নাঙ্গলকোট রৌশন-রফিক একাডেমির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে মাংস বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
প্রতি বছরের ন্যায় ‎কুমিল্লার নাঙ্গলকোট রৌশন-রফিক একাডেমির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে মাংস বিতরণ অনুষ্ঠান রবিবার বিকালে জামান্স ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছা, রৌশন-রফিক একাডেমি সাধারণ সম্পাদক সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান, সমাজ সেবক আহছানুজ্জামান তুষার।
অনুষ্ঠান শেষে  প্রায় ২শ’ পরিবারের হাতে গরুর মাংসের প্যাকেট তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us: