, || - ||

নাঙ্গলকোট শারীরিক শিক্ষা-বিদ সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির বৃত্তি পরীক্ষা শনিবার নাঙ্গলকোট উপজেলার ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট, ঢালুয়া, বক্সগঞ্জ, দৌলখাঁড়, মনতলী, শাকতলী, কাকৈরতলা কেন্দ্রে অষ্টম, নবম, দশম শ্রেণীর মোট ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা-বিদ সমিতির সভাপতি ও মক্রবপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, সহ-সভাপতি ও দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ধাতীশ্বর স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহরাব হোসেন, মহিলা সম্পাদিকা ও হেসাখাল উচ্চ বিদ্যালয় শিক্ষিকা শামীমা আক্তার, সদস্য ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফা কামাল মনির প্রমুখ।

 

Please follow and like us: