, || - ||

নাটক যা‌বে দর্শকের কা‌ছে ১০ মি‌নি‌টের নাট্যোৎস‌বে দুঃখবতী পৃথিবী মঞ্চস্থ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বাংলাদেশ গ্রুপ থি‌য়েটার ফেডারেশনের আয়োজন ১০ মিনিটের নাট্যোৎসব অনুষ্ঠানে নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ এর প্রযোজনায় দুঃখবতী পৃথিবী মঞ্চস্থ করা হয়েছে।

২২ জুন বৃস্প‌তিবার রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চস্থ হয়।

নাটক‌টি রচনা করেছেন রাশিদুল ক‌বির খোকন, নির্দেশনায় ছিলেন ইমরান মুরাদ।

১০ মিনিটের নাটকে নাট্য অভিনেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কার‌নে বি‌শ্বে যে অস্থিরতা বিরাজ করছে তার চিত্র তু‌লে ধ‌রেন।

নাটকটিতে অভিনয় করেন ইমরান মুরাদ, প্রদিব সাহা, মুঞ্জুরুল আলম রুবেল, আশরাফুল ইসলাম জয়, লিখন মিউজিকে ছিলেন নাট্যচক্র গ্রুপ থি‌য়েটা‌র সিরাজগঞ্জের সদস্য উৎস।

Please follow and like us: