নানা আয়োজনের মধ্যদিয়ে বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টেলিভিশনের ১৩ বছর পার করে ১৪ বছরের পদার্পন উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ও সিরাজগঞ্জ প্রতিনিধি জুবায়েল হোসেনের আয়োজনে অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আলামিন, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা,এনটিভির প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু,আরটিভির জেলা প্রতিনিধি ইউসুফ দোওয়ান রাজু,নাগরিক টিভির প্রতিনিধি রফিক মোল্লা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর, দৈনিক যায়যায় দিন প্রত্রিকার জেলা প্রতিনিধি এ এইচ এম মোকাদ্দেস, দৈনিক মানব কন্ঠ ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এম এ মালেক, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুনসহ জেলার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মোহনা টিভি’র ১৩ পেরিয়ে ১৪বছরের পদাপর্ণের ভূমিকা তুলে ধরার পাশাপাশি মোহনা টিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।