, || - ||

নানা আয়োজনে ছাগলনাইয়ায় শান্তির বন্ধন’র ২য় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
 
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাগলনাইয়ার সেচ্ছাসেবী সংগঠন শান্তির বন্ধন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শান্তির বন্ধন’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম ফরায়েজী নান্টু’র সঞ্চালনায় ও সভাপতি দেলোয়ার হোসেন মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কুহুমা গ্রামে কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম । এতে প্রধান বক্তা উত্তর কুহুমা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,  শিক্ষানুরাগী এএবং সমাজ সেবক জসিম উদ্দিন পাটোয়ারী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  প্রাইম ব্যাংক লিঃ চাটখিল শাখার ম্যানেজার সাইফুল ইসলাম ফরায়েজী,  মিনিষ্টি অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েল ফেয়ারের কর্মকর্তা জহিরুল আলম, ৮নং রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোস্তফা ফরায়েজী ,  ডুবাই হাউজ প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মোস্তফা, উত্তর কুহুমা গ্রামের কৃতি সন্তান ও পিবিআই নেতা মোঃ ওমর ফারুক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,  বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল,  টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিম উল্লাহ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, পিডিপি কর্মকর্তা মোহাম্মদ ফারুক,  ছাগলনাইয়া ব্লাড ডোর্নাস’র সভাপতি জিয়াউল হক বাবলু, নিজপানুয়া সোসাল নেটওয়ার্ক’র সভাপতি মোহাম্মদ আসাদ, মহামায়া ব্লাড ডোর্নাস ফাউন্ডেশন’র সভাপতি শরীফ পাটোয়ারী, মধুগ্রাম সলিউডারিটি সোসাইটি’র সভাপতি জামিল, অনুসন্ধান ব্লাড ব্যাংক’র সদস্য আনোয়ার হোসেন প্রমুখ । এসময় এসএসসি পরীক্ষায় উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত দুইজন কৃতি ছাত্রীসহ মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে শান্তির বন্ধনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেলোয়ার হোসেন মিলনকে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে  শান্তুির বন্ধনের মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
Please follow and like us: