, || - ||

নাভারনে অস্ত্র গুলি সহ এক ব্যাবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের  নাভারন পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ বাহার আলী(৩৪)নামে অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)সকালে নাভারন পুরাতন বাজারে আশিকের বাড়িতে ভাড়াটিয়ার কাছ থেকে এই অস্ত্র ও গুলি সহ আটক করা হয়।আটকৃত আসামি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক অস্ত্র সহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন একটি খবর আসে নাভারন পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার থানার টহল দলের পুলিশ সদস্যরা ওই এলাকার আশিক নামে একজনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া কে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করে।আটকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা কোর্টেএ প্রেরন করা হবে ।
Please follow and like us: