, || - ||

নারীকে বিবস্ত্র করে নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়ি জেলার রামগড়ে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে খাগড়াছড়ি জেলার রামগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ‘আমার উদ্যোগ’ ব্যানারে স্থানীয় আলেম সমাজসহ সচেতন মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সকাল ১০ টায় রামগড় প্রেসক্লাবের সামনে খাগড়াছড়ি-ফেনী সড়কের পাশে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তরা নোয়াখালী জেলার বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনকারীসহ সিলেট ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি করেন । মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান মনছুর, মাওলানা কাজী মুহিত, মোঃ দেলোয়ার হোসেন রাজু, নুরুল ইসলাম পারভেজ। অন্যান্যের মধ্যে মাওলানা হাফেজ জুনায়েদ, মহিবুল্লাহ চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, মোঃ নুরুন্নবী, মোঃ মিজানুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, আহমদুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন
Please follow and like us: