গাইবান্ধার সাদুল্লাপুরে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহন করলেন শতাধিক নারী-পুরুষ।
শুক্রবার বিকেলে ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির আয়োজনে স্থানীয় গয়েশপুর বালিকা বিদ্যালয় মাঠে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
এ উপলে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির সাদুল্লাপুর শাখার কর্মসূচি সংগঠক মোছা. মিনারা খাতুন, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, শিক আনোয়ারুল ইসলাম, পশু চিকিৎসক রাজু আহমেদ প্রমূখ।
শেষে গয়েশপুর পল্লী সমাজ সংগঠনের শতাধিক নারী-যুবক যুবতীদেরকে শপথ বাক্যপাঠ করান মোছা. মিনারা খাতুন।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা নির্যাতন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে রুখে দাঁড়াতে হবে। এছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে ১০৯ কল করে সহায়তা নিতে পারবেন।
Please follow and like us: