নিজেদের জীবনের নিরাপত্তার জন্য যখন সবাই ঘরে,তখন দেশের সেবায় ঘরছাড়া কিছু মানুষ।
কুষ্টীয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের সাঁওতা স্কুল মাঠ সংলগ্ন উপ স্বাস্থ্য কেন্দ্রে সেনাবাহিনীর তত্বাবধানে ৭১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর পরিচালনায় মেডিক্যাল ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠানে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পেইনে চাঁপড়া ইউনিয়নের সাধারন জনগনের সমস্ত রোগের চিকিৎসা সেবা ও করোনা ভাইরাসের লক্ষন পরীক্ষা নিরীক্ষা এবং ছোট বাচ্চাদের রোগ পরীক্ষা নিরীক্ষা করার পর বাচ্চাদের মাঝে চিপস, চকলেট বিতরন করেন সেনাবাহিনী। এ ছাড়াও জনসাধারনকে মহামারী করোনা ভাইরাসের ভয়ংকর রুপের বর্ননা দিয়ে জনগনকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কুুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক অাজকের অালো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুব রহমান ও চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু।
Please follow and like us: