, || - ||

নিজের পাতা ইঁদু মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

খোকন হাওলাদার,গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ- মাদারীপুরের কালকিনিতে বোরো ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব সরদার (৫০) নামে এক কৃষক মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালকিনি উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামের মৃত আ. মজিদ সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, উপজেলার সালতা গ্রামের কৃষক মোতালেব সরদার সীমান্তবর্তী কালকিনি উপজেলার পূর্ব বনগ্রাম এলাকার জমিতে বোরো চাষ করেন। ওই ক্ষেতে ইঁদুরের আক্রমনে বোরো ধানের ক্ষতি হচ্ছে। তাই ক্ষেতের চারপাশে (আইলে) জিআই তার (গুনা) দিয়ে ইঁদুর মারার জন্য মঙ্গলবার বাদমাগরিব বৈদ্যুতিক ফাঁদ পাতেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত: মোতালেব সরদার ওই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us: