, || - ||

নিরাপত্তাহীনতার কারণে আজও খুলনা রুটে বাস চলাচল বন্ধ!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মেহেদী হাসানঃ- নিরাপত্তাহীনতা দেখিয়ে আজও রাজধানীসহ সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ বাস মালিক সমিতি। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেলও শনিবার (৪ আগস্ট) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

খুলনার পরিবহন শ্রমিকরা জানান, গত রোববার থেকে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে চারশতাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। এতে মালিকরা রাস্তায় গাড়ি নামাতে ভয় পাচ্ছেন। তারা গাড়ি চালানো নিরাপদ মনে করছেন না। তাই রাজাধানী ঢাকার মতো খুলনা রুটের গাড়ি বন্ধ রয়েছে।

 

সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। সেগুলোও অনেক কম। বেশি ভাড়াও অনেক দুর্ভোগে অফিস ও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ যাত্রীদদের।

 

গত ২৯ জুলাই (রোববার) কর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। প্রধানমন্ত্রী ২ আগস্ট (বৃহস্পতিবার) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে এসে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন।

Please follow and like us: